Headlines
Loading...

About Arfat Sunny | ALL TIPS NOW

Arfat Sunny (ArfaT SunnY)

Founder & Technology Creator – ALL TIPS NOW

প্রারম্ভিক জীবন

Arfat Sunny, যিনি অনলাইনে ArfaT SunnY নামে পরিচিত, ২০০৪ সালে বাংলাদেশের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একটি একেবারেই সাধারণ পরিবারে বেড়ে ওঠেন। তার শৈশব ছিল সাধারণ, কিন্তু চিন্তা ও কৌতূহল ছিল অসাধারণ।

শিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহ

ছোটবেলা থেকেই তার পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির প্রতি তীব্র আগ্রহ ছিল। নতুন প্রযুক্তি কীভাবে কাজ করে তা জানার জন্য তিনি প্রায়ই ইলেকট্রনিক ডিভাইস খুলে আবার জোড়া লাগাতেন। এই কৌতূহলই পরবর্তীতে তাকে একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তোলে।

ইউটিউব যাত্রার শুরু

সোশ্যাল মিডিয়ায় মানুষের ভিডিও বানানো দেখে তার মনে প্রশ্ন জাগে— “ওরাই যদি পারে, আমি কেন পারব না?” এই প্রশ্ন থেকেই শুরু হয় তার ইউটিউব যাত্রা। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠা করেন তার টেকনোলজি ইউটিউব চ্যানেল ALL TIPS NOW

চরম সংগ্রাম ও জীবনের সবচেয়ে বড় ধাক্কা

ইউটিউবের শুরুটা মোটেও সহজ ছিল না। প্রথম ভিডিওগুলো নিজের কাছেই ভালো লাগত না। অল্প দামের ফোন, টিফিনের টাকায় ইন্টারনেট কিনে প্রতিদিন ভিডিও আপলোড—এইভাবেই চলছিল তার লড়াই।

এক পর্যায়ে পারিবারিক চরম বিরোধের কারণে তাকে নিজ বাড়ি ছেড়ে চলে যেতে হয়। তিনি টানা চার মাস একটি মসজিদে কাঠিয়ার পাশে ছাড়া বিছানা পেতে, মাথার নিচে একটি ইট রেখে রাত কাটিয়েছেন। সেই সময় পরিবার থেকে তাকে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল—সবকিছুর রেকর্ড আজও তার কাছে সংরক্ষিত।

তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। কোনো তর্কে যাননি। শুধু একটি কথা বলেছিলেন—

“সময় একদিন আসবে”

সেই রাতেই তিনি মসজিদে আশ্রয় নেন এবং আল্লাহর কাছে বিচার তুলে দেন। সবচেয়ে কষ্টের সময়েও তিনি একদিনের জন্যও ভিডিও আপলোড বন্ধ করেননি। এমনকি দাদার মৃত্যুর দিনও তার চ্যানেলে ভিডিও আপলোড হয়েছিল।

সাফল্যের পথে ফিরে আসা

দীর্ঘ সংগ্রামের পর তার ইউটিউব চ্যানেল ALL TIPS NOW একের পর এক সাফল্য অর্জন করে। বর্তমানে তার মূল ইউটিউব চ্যানেলে লক্ষাধিক সাবস্ক্রাইবার, একাধিক TikTok অ্যাকাউন্টে হাজার হাজার ফলোয়ার, একাধিক ওয়েবসাইট এবং নিজস্ব অ্যাপ রয়েছে।

দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা

Arfat Sunny বিশ্বাস করেন—মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু কাজের প্রতি ভালোবাসা চিরস্থায়ী। তিনি যা জানেন, তা মানুষকে শেখাতে চান। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য।

“আমার কাজকে আমি ভালোবাসছি তাই আমার কাজ আমাকে ভালোসছে, মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু কাজের ভালোবাসা চিরস্থায়ী ArfaT SunnY ”

ALL TIPS NOW শুধু একটি ইউটিউব চ্যানেল নয়— এটি একজন মানুষের হার না মানা জীবনের বাস্তব দলিল।

0 Comments: